মানব সন্তান চলাচলের উপর সামঞ্জস্য রক্ষা করে তাই সুসম জীবনের জন্য নাচ জানতে হয়। নয়তো সে এটাই বলবে উঠোন বাঁকা
মানুষ ভারবাহী পশু না হলেও বোঝা তাকে বহন করতেই হয়।বোঝা শব্দটা সুখকর না শোনলেও নিজ সংসারের বোঝা বহন করতে অনেকেই গর্ববোধ করে থাকেন।একাকিত্বের পাল্লায় পড়া অস্বাভাবিক না।একাকি মানুষদের মধ্যেই বিভিন্ন মানষিক সমস্যা তৈরী হয়। একাকিত্ব কারোই কাম্য না তাই বলে কি নিজের বোঝাটাও অন্যের উপর চাপিয়ে দেয়া যাবে। আসলে সত্যি বলতে কি সম্পূর্ন ফ্রেশ এবং একটি 'আউট অফ দি বক্স' মানষিকতা কোথাও দেখতে পাওয়া যাবে না। মানষিক টানাপোড়েন আমরা যে সমাজে আছি সেই সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। পরিবারকেন্দ্রিক সমাজ গুলি ভেঙ্গে এখন ক্ষুদ্র পরিবার হতে ক্র্রমান্বয়ে এক একটি বৃহত্তর সমাজের রূপরেখা তৈরী হয়। এটা এযুগে ঘটেই চলছে। সমাজের এই পরিবর্তনকে উপলব্ধি করে এর সাথে তাল মিলিয়ে চলতে সব মানুষই একপ্রকার বাধ্য থাকে। তা না হলে ভবিষৎতের অনাগত শিশুর জন্য অনিশ্চয়তায় ভরা পৃথিবী হবে।